• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা, ১৭ মোটরসাইকেলে ভাঙচুর-আগুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ অফিসে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Advertisements

এ সময় অফিসের সামনে থাকা ১৭ টি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়া হয়। এর আগে শিক্ষার্থীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ের হামলা ও ভাঙচুর করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিকালে তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করছিলেন। এ সময় আওয়ামী লীগ অফিস থেকে তাদের নেতকর্মীরা মিছিলটিকে ধাওয়া করে। আন্দোলনকারীরাও পাল্টা ধাওয়া করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করে। অফিসের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়া হয়। আওয়ামী লীগ অফিসের কাছেই সংসদ সদস্য আব্দুল ওদুদের রাজনৈতিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

এদিকে বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মোড়ে ৩ টি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয় নি। কে বা কারা এ বিস্ফোরণ করেছে তা জানাতে পারেনি স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


আরো খবর