• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শাহবাগে পাল্টাপাল্টি ধাওয়া, বিএসএমএমইউতে ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

Advertisements

রোববার (০৪ আগস্ট) বেলা ১১টার আগে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু হয়।

সকাল সাড়ে ১০টার পর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন বিএসএমএমইউর সামনে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়।

নেতা–কর্মীরা হাসপাতালে ঢুকে গেলে আন্দোলনকারীরাও ঢুকে যান। পরে সেখানে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে হাসপাতালের ভেতরে হামলার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অ্যাম্বুলেন্স ও বাসে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে খুবই হট্টগোল হচ্ছে।

এই বলে ফোনের লাইনটি কেটে দেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আওয়ামী লীগ নেতা–কর্মীরা। পরে আন্দোলনকারীরাও শাহবাগে জড়ো হন।


আরো খবর