• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল নওগাঁ

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

এক দফা দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল নওগাঁর রাজপথ। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শহরে কাজীর মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন শিক্ষার্থীরা।

Advertisements

পরে সেখানে
অবস্থান নেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এসময় এক দফা দাবি তুলে ধরে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। অন্যদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম লক্ষ্য করা গেছে। এমন পরিস্থিতিতে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক গোলাম মওলা জানান, চলমান পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


আরো খবর