• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছাত্র-জনতার দখলে নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্ট

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জে একদফা দাবিতে মহাসড়ক, সংযোগ সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ সড়কসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

Advertisements

রোববার (৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে সড়কগুলোতে ছাত্র-জনতার শক্ত অবস্থান দেখা গেছে।

শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারেও অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।
এদিকে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার পাশাপাশি খোলা থাকা কয়েকটি শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-জনতা এসব প্রতিষ্ঠান বন্ধ রেখে তাদের সাথে যোগ দিতে আহ্বান জানান। এতে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন মালিকরা।

সকাল থেকে বিভিন্ন বাসা বাড়ির মানুষদেরকেও দেখা যায়, বাড়ির নিচে ও ছাদে উঠে উৎসুকভাবে ছাত্র জনতার কার্যক্রম দেখছেন তারা।

তবে সকাল থেকে সড়ক মহাসড়কের কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান চোখে পড়েনি।


আরো খবর