• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ডুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার আহবান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

দেশের চলমান পরিস্থিতিতে পবা ও মোহনপুর উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দে সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। শনিবার রাত ৮টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক মেয়র লিটন ও সংসদ সদস্য আসাদ দলীয় নেতাকর্মীদের মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।
সভায় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বির, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, পবা উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহন উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত সৈকত।

Advertisements


আরো খবর