• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ডিবি’র অভিযানে ৭ জুয়াড়ি আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী মহানগরী’র এয়ারপোর্ট থানার বায়ারহাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৭ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বালিয়াডাঙ্গার আ: রহমানের ছেলে মো: সাদেক আলী (৪৫), মো: হাবিবুর রহমানের ছেলে মো: আলাউদ্দিন (২৪), মৃত নজরুল ইসলামের ছেলে মো: সাকোয়াত হোসেন (৩৩), মো: সোহরাব হোসেনের ছেলে মো: জসিম উদ্দিন (৪৫), একই থানার বায়াপাড়ার মো: সাজাহান আলীর ছেলে মো: জুয়েল রানা (২৮), মৃত কামাল হোসেনের ছেলে মো: সুমন আলী (৪০) ও মৃত বেনু সরকারের ছেলে মো: কিরন আলী (২৬)।

ঘটনা সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর রাত ৯টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, এয়ারপোর্ট থানার বায়ারহাট বাজারের বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি নামক কক্ষের ভিতরে কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এবং হট্টগল করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বায়ারহাট ভাই ভাই ট্রাক ড্রাইভার বহুমুখী সমবায় সমিতি কক্ষে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করে। এসময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর