• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রহনপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

গোমস্তাপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রীতম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে রহনপুর পৌর এলাকার রহমতপাড়ায় তার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার দীপক দাসের ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারী জানান, শুক্রবার সন্ধ্যায় সে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোরে পরিবারের লোকজন তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পুলিশ খবর পেয়ে শনিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান,এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।শুক্রবার পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সাথে ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানান।এ ঘটনায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরো খবর