• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছাত্র আন্দোলনে সংহতি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা-পরিবারের সদস্যদের গণমিছিল

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা।

Advertisements

বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন।
পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’।

মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও ‘হেলমেট বাহিনী’ শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।

উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন।


আরো খবর