• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সম্প্রতি ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে জামায়াত বিএনপির আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার সান্তাহারস্থ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।

সভায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এরশাদুল হক টুলু, কাউন্সিলর হুমায়ুন কবির বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সান্তাহার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, আওয়ামী লীগ নেতা মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, সোহেল, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, রুহুল আমীন ঢালী, তৌফিকুর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান সজল, মাহমুদুর রহমান মুন্না, কাউন্সিলর কামরুল ইসলাম  প্রমূখ।
সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আরো খবর