• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা আন্দোলন: ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার ৩৭ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

Advertisements

শুক্রবার (০২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে তাদের জামিন দেন।

এছাড়া ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আজ।

ডিএমপির প্রসিকিউশন শাখার উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে জামিন শুনানির কথা জানানো হয়।

সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না। অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।


আরো খবর