• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

উত্তরায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাজধানীর উত্তরায় সাতসকালের টানা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ও ছাত্র হত্যার বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ করেন।

Advertisements

শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তাদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ এলাকা।

এ সময় তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন কলেজের শিক্ষকরা। দুই ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে কলেজের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বুধবার (২৮ জুলাই) সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হয়। তবে উত্তরায় শিক্ষার্থীরা আজ এ কর্মসূচি পালনের ঘোষণা দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আন্দোলন দমানোর জন্য চালিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। আমরা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি করছি।

সকাল থেকেই কর্মসূচিতে অংশ নিতে উত্তরার ৬ নম্বর সেক্টরের রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অনেক শিক্ষক ও অভিভাবক। তারাও শিক্ষার্থীদের সঙ্গে বিচারের


আরো খবর