• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শাহবাগে গণমিছিল, ছাত্র-জনতার অবস্থান

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানীর বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে একদল ছাত্র-জনতা।

Advertisements

শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর মিছিলটি বের হয়।

মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শাহবাগ থানার সামনে সড়কে পুলিশ বাধা দেয়। পরে তারা কিছুক্ষণ শাহবাগে অবস্থান নিয়ে মৎস্যভবনের দিকে যেতে থাকেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের উপস্থিতি দেখা যায়। তারা শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

এক আন্দোলনকারী বলেন, আমাদের দাবিগুলো তুলে ধরতে টিএসসি যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এই সরকারের পতন চাই।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিচয় দেওয়া একজন বলেন, আমি ছাত্রদের আন্দোলনে সংহতি জানাই। ন্যায়ের পক্ষে আমাদের বিজয় হবেই।


আরো খবর