• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরও ৬০০ বিঘা জমি সেচের আওতায় আনল বিএমডিএ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর পবা উপজেলার আরও ৬০০ বিঘা জমি সেচের আওতায় এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। পবার নওহাটা পৌরসভার সিন্ধুকুসুম্বী মৌজায় বিএমডিএর গভীর নলকূপের সেচনালা সম্প্রসারণের ফলে নতুন করে এসব জমি সেচের আওতায় এসেছে।

বিএমডিএর পবা জোন জানিয়েছে, ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ডিপ সেচ পদ্ধতি প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ওই এলাকায় নতুন সেচনালা নির্মাণকাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ১০ স্কিমে মোট ৫ হাজার মিটার ভূগর্ভস্থ পানির লাইন বর্ধিতকরণ করা হয়েছে। এর ফলে নওহাটা পৌরসভার অতিরিক্ত প্রায় ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে।

মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেছেন বিএমডিএর চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

এ সময় বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনে নওহাটা পৌরসভায় ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা বাড়ানো হয়েছে। প্রায় ৬০০ বিঘা অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছে। ফলে মানুষ ফসল উৎপাদন করতে সহজে পানি ব্যবহার করতে পারছেন।  এ সময় বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন পাঠান, কার্যসহকারী মো. শাহজামানসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।


আরো খবর