• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেণী

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

বেসরকারি উন্নয়ন সংস্থা এস.এ.এস এর উদ্যোগে রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেণী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিচ্ছন্ন, সবুজ রাজশাহী নগরীকে আরও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এরই পাশাপাশি নগরীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে। এরই ফলশ্রুতিতে রাজশাহী বৃক্ষরোপণসহ পরিবেশ পদক অর্জন করেছে। এস.এ.এস এর উদ্যোগে লালন শাহ মুক্ত মঞ্চ এলাকায় দুই শতাধিক ফুল, ওষুধী ও ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় এসএএস প্রধান উপদেষ্টা প্রফেসর ড. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ, রাসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আরা খাতুন, আয়েশা খাতুন, চীফ কমিউনিটি ডেভেলমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, এসএনবির প্রতিনিধি রেজাউল হুদা মিলন, এনজিও প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক লিটন উপস্থিত ছিলেন।


আরো খবর