• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পোরশার নিতপুর সীমান্তে বিএসএফকর্তৃক বাংলাদেশী আটক 

পোরশা প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের শীতলঘাট এলাকা থেকে ভারতীয় বিএসএফ সদস্যরা এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে। আটক আব্দুর রশিদ (২০) উপজেলার নিতপুর দিঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  রশিদ সহ কয়েকজনের একটি দল সোমবার দিবাগত রাতে  গরু নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ২৩০মেইন পিলারের শীতলঘাট এলাকায় পৌঁছলে টহলরত ভারতের হরিশ্চন্দ্রপুর ক্যাম্পের বিএসএফ স্পেশাল সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলও বিএসএফ সদস্যরা রশিদকে ধরে আটক করে নিয়ে যায়।
১৬বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেফ আলী বিএসএফ সদস্য কর্তৃক রশিদকে আটক করার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, রশিদ একজন মানসিক রোগী বলে জানতে পেয়েছেন। তবে তারা বিএসএফের সাথে যোগাযোগ করছেন। তাদের সাথে বসলে আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।#


আরো খবর