• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিয়ের চারদিনের মাথায় স্বামীকে কেন হত্যা করলেন শাপলা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর বাগমারায় বিয়ের চারদিনের মাথায় খুন হয়েছেন এক যুবক। এই হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। নববিবাহিত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, বালিশ চাপা দিয়ে নববধুই খুন করেছেন তার স্বামীকে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবদুর রাজ্জাক (৩১)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনকে (১৮) গ্রেপ্তার করেছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আবদুর রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক। এর আগেও তার বিয়ে হয়েছিলো। আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত শুক্রবার পাশর্^বর্তী মোহনপুর উপজেলার শাপলার সঙ্গে তার বিয়ে হয়। শাপলারও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

ওসি বলেন, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পরও ঘরেই ছিলেন শাপলা। সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে। সকালে রাজ্জাকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে শাপলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, শাপলা পুলিশের কাছে একেকবার একেক রকমের কথা বলছেন। তিনি কখনও বলছেন যে, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলছিলেন। এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তাঁর স্বামী শারীরীকভাবে অক্ষম ছিলেন। এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছিলেন।


আরো খবর