• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন হোসেন (১৮) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তুহিন হোসেন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। গত রোববার রাত ১০ টার সময় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় তিন মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন হোসেন  পেশায় একজন সহকারী রাজমিস্ত্রী। বেশ কিছুদিন ধরে কর্মের ত্যাগিদে সান্তাহারে থাকেন। রোববার রাতে তুহিন হোসেন তার এক পরিচিত ব্যক্তির (টিভিএস মেট্রো মডেলের একটি ১০০সিসি) মটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিস এলাকায় সুমনের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মটরসাইকেল নিয়ে তিনি হবির মোড় তিনমাথা অতিক্রম করার সময় নওগাঁ থেকে বগুড়াগামী (ঢাকা মেট্রো-ট ২০-৬৫০৪) নম্বরের একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুহিন হোসেন মারা যান।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান, ঘাতক ট্রাক, মটরসাইকেল ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর