• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দূর্ণীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দিলে এমপিও বন্ধের সুপারিশ করা হবে: নওগাঁর ডিসি

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

নওগাঁর মান্দায় এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠানে দূর্ণীতিমুক্ত ভাবে নিয়োগ বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা ও ব্রহানী সুলতান মাহমুদ গামা এমপি।
সোমবার সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে সকল প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ নির্দেশনা অমান্য করে দূর্ণীতির মাধ্যমে কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে ওই প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধের সুপারিশ করার হুশিয়ারিও দেন।
জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী সকল সেক্টরে দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সম্প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ বোর্ড গঠনের পর সেখানে অর্থনৈতিক লেনদেন বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এ জেলায় যেন এমন কোন ঘটনা না ঘটে। মান্দা উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের তাদের প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, চলমান কোটা বিরোধী আন্দোলনের নামে নওগাঁয় কোন ধরনের সহিংসতা আমাদের কাম্য নয়। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, সাংসদ এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা (এমপি), জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগণ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলমসহ উপজেলার ১২৮টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিগণ।


আরো খবর