• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা সংস্কার আন্দোলন, নওগাঁয় ৩ মামলায় ৬৭ জন আটক

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

নওগাঁয় সাম্প্রতিক সংহিতার ঘটনা কেন্দ্র করে নওগাঁ সদর, মান্দা ও পত্নীতলায় থানায় পৃথক ৩ টি নাশকতার মামলা দায়ের করা হয়েছে। ৩ মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় ৩৯ জন চিহ্নিত ব্যক্তিকে আসামি করা হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬৭ জনকে।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নওগাঁ ঐতিহ্যভাবে শান্তিপূর্ণ জেলা। সাম্প্রতিক কোটা আন্দোলনকে ইসুকে কাজে লাগিয়ে বিএনপি জামায়াতে কিছু লোকজন এই জেলাকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আন্দোলন চলাকালে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের উপর চরম হয় তারা। এতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশীল ব্যবহার করতে হয়েছিল। পরে এসব ঘটনায় মামলা হয়। যাদের মধ্যে নওগাঁ পৌরসভার বর্তমান মেয়র এবং বিএনপির সিনিয়র নেতা নজমুল হক সনি, জামায়াতে নেতা এডভোকেট আবু সায়েম ও ময়নুল ইসলাম রয়েছে।
তিনি আরো বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত অনেকেই এখনো পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। বর্তমানে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে। পরিস্থিতি ঠিক রাখতে সেনাবাহিনী, বিজিবির সাথে পুলিশও কাজ করে যাচ্ছে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিলের সময়সীমা বাড়িয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। তবে এসময়ও শহর গ্রামে সেনাবাহিনী এবং বিজিবির টহল লক্ষ্য করা গেছে।


আরো খবর