• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধ ইমাম ও মসজিদ কমিটির সাথে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে ১৯নং ওয়ার্ডের ২৫টি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সাথে শিরোইল কলোনী কাউন্সিলর কার্যালয়ে আজ শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

সভায় আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চন্দ্রিমা থানার ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান। রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মোস্তাক আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল মসজিদের পেশ ইমামগণ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যে কোন মসজিদের ঈমাম সরকারি ঘোষণা ব্যতিরেকে অযাচিত হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এমন কোন বক্তব্য প্রদান থেকে বিরত থাকবে, মসজিদে কোন অচেনা সন্দেহভাজন বা আত্মীয় পরিচয়ে আশ্রয় বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্থানীয় পর্যায়ে সকল শিক্ষার্থীদের সংযত থেকে পড়াশুনায় মনোযোগী হতে পিতা-মাতাসহ সকলকে অনুরোধ জানানো হয়। রাষ্ট্রের বিরুদ্ধে কোন প্রকার কার্যকলাপ হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করার অনুরোধ করা হয়।


আরো খবর