• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত : ৮ দিনেও হয় নাই উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার ৮দিন পার হলেও সেই বগি উদ্ধার করতে পারে নাই রেলওয়ে। গত বুধবার (১৭ জুলাই) রাতে সান্তাহার জংশন স্টেশনে একটি মালবাহি ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
জানা যায়, জংশন স্টেশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় একটি মালবাহী ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি রেল-লাইনের শেষ সীমানা অতিক্রম করে রেল-লাইনের বাহিরে মাটিতে পড়ে য়ায়। কোঠা বিরোধী আন্দলোনে ট্রেন চলাচল বন্ধ থাকায় ও রেল পথটি  বিকল্প লাইনে ট্রেনের সান্টিং করার কারনে বগিটি ৮ দিনেও উদ্ধার করে নাই রেলওয়ে কতৃপক্ষ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন বলেন, মালবাহি একটি ট্রেন বিকল্প রেল লাইনে সান্টিং করার সময় ট্রেনের একটি বগি ৮ দিন আগে লাইনচ্যুত হয়। বিকল্প লাইন হওয়ায় অনান্য ট্রেন চলাচলে সমস্যা হবে না। আর রিলিফ ট্রেন পাকশি থেকে আশা পর্যন্ত বগিটি উদ্ধার করা সম্ভব হচ্ছে না।


আরো খবর