• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আ.লীগ নেতা আসাদের ব্যতিক্রমি আয়োজন : শোক দিবস উপলক্ষে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শ্রেণী থেকে দশম শেনী পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ৪টি বিভাগে দুপুরে নগরীর লক্ষীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতার অংশগ্রহণ করে।
এদিকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে বহুমুখী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান। এ সময় কোমলমতি শিশুদের সাথে মতবিনিময় করেন তিনি।

Advertisements

এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া দুর্গাপুরের সংসদ সদস্য ডঃ মোঃ মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, সাবেক ছাত্রনেতা কামরান ইয়ামিন, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, রাজশাহী জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই সাথে সকল অংশগ্রহণকারীদের সৌজন্যমূলক উপহারও প্রদান করা হবে।


আরো খবর