• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ; গ্রাহকদের ভোগান্তি

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত বুধবার রাত পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের হেমতখালী পুলিশ বক্স এলাকায় বিদ্যুৎ বিহীন রয়েছে গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী পুলিশ বক্স এলাকায় ১০০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়। এ সময় চোরেরা বিদ্যুতের ওই ট্রান্সফরমারের খোল ফেলে দিয়ে ভিতরের অংশের তামার তার চুরি করে নিয়ে যায়।
বর্তমানে ওই এলাকার কয়েকটি দোকান, বাসা, সেচপাম্প ও ইট ভাটায় বিদ্যুৎ না থাকায় সেখানকার গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে প্রতিষ্ঠানগুলো রাতের বেলায় অন্ধকার থাকায় গ্রাহকদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এসব গ্রাহকরা ঘটনাটি বিদ্যুৎ অফিসকে অবগত করলেও তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।
ওই এলাকার বাসিন্দা ফারজানা ববি ফাল্গুনী বলেন, ট্রান্সফরমার চুরির পর কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁর ছাদ বাগানের গাছগুলোতে পানি দিতে পারছেন না। ফলে গাছগুলো মারা যেতে শুরু করেছে। ২/১ দিনের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান না করা হলে পুরো ছাদ বাগান নষ্ট হয়ে যেতে পারে। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান।
ছাতিয়ানগ্রামের বাসিন্দা আটো চালক সুহেল রানা বলেন, ট্রান্সফরমার চুরির পর থেকে ওই এলাকায় অন্ধকারে ডুবে থাকে। রাতে গাড়ি চালাতে ভয় লাগে। দ্রুত ট্রান্সফরমার নিয়ে এসে বিদ্যুৎ এর ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে সান্তাহার নেসকো পিএলসির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, নতুন ট্রান্সফরমার বগুড়া থেকে নিয়ে আসা হয়েছে। ২/১ দিনের মধ্যে ট্রান্সফরমারটি লাগানো হবে। দেশের অবস্থা খারাপের কারনে দেরি হচ্ছে।


আরো খবর