• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে : মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই হিংসায় জ্বলে যাচ্ছে দেশবিরোধীরা। যারা উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়াবে, তাদেরকেই মোকাবেলা করা হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

Advertisements

চলমান পরিস্থিতিতে বুধবার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে পবা উপজেলার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত-শিবির। এই সহিংসতায় প্রায় দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসীরা সরকারি বিভিন্ন ভবন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা জনগণের জানমালার নিরাপত্তায় মাঠে আছি, থাকবো।

তিনি আরো বলেন, রাজশাহী আমাদের নিয়ন্ত্রণেই ছিল। সে কারণে সন্ত্রাসীরা নগরীতে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারেনি। ভবিষ্যতেও আমরা এভাবে সতর্ক থাকবো।

সভায় বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী। সঞ্চালনা করেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান।


আরো খবর