• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ছাত্র আন্দোলনের সফলতা চেয়ে রাবিতে ছাত্রলীগ নেতার পদত্যাগ 

রাবি প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

শিক্ষার্থীদের আন্দোলনে সফলতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। ছাত্রলীগের এই নেতা হলেন আল ফারাবি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুসারী ও মাদার বক্স হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করে দেশ এর উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবো।ইতিহাসে ছাত্ররাজনীতি সম্পর্কে যেভাবে অধ্যয়ন করেছি বা মহান রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যা যা পড়েছি ও জেনেছি ঐভাবেই রাজনীতি চর্চা করার ইচ্ছা ছিলো। ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য একটি ছাত্র সংগঠনের সর্বদা পাশে থাকাটা কর্তব্য।
কিন্তু সাধারণ ছাত্রদের দুঃসময়ে যদি কোনো ছাত্রসংগঠনের কর্মী হয়ে পাশে থাকতে না পারি তাহলে সেই ছাত্ররাজনীতি কল্যাণকর নয় বলে মনে করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ও ৫২ এর ভাষা আন্দোলনের পিছনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংগঠনকে ঘৃণা করতে পারবো না। যেদিন বাংলাদেশ এ আবারো সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হবে ছাত্রলীগে সেদিন আবারো ফিরে আসবো।ততদিন পর্যন্ত ছাত্ররাজনীতির সাথে ইতি টানলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলন সফল হোক, স্বার্থক হোক।
এর আগে গতকাল ১৬ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা মাদার বক্স হলে এই নেতার কক্ষ ভাংচুর করে। এর পর তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি।


আরো খবর