• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগজিন গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে বাঘা উপজেলার রুস্তমপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো, বাঘার হরিরামপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও মকিমের ছেলে সেলিম রেজা (২৬)।

র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে, বাঘার দুই মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে আড়ানী বাজার থেকে রুস্তমপুর হয়ে চারঘাটের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই দল বাঘার রুস্তমপুর গরুরহাট পাঁকা রাস্তার উপর চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন হিসাবে সেলিম ও তরিকুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার সেলিম ও তরিকুল এলাকার চিহ্নিত অস্ত্র কারবারী। তাদের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ার সুবাদে তারা দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ থেকে বিদেশী পিস্তল ও গুলি এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে করে।

তাদের বাঘায় থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর