• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হল বন্ধের ঘোষণার প্রতিবাদ জানিয়ে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

রাবি প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মঙ্গলবার সারাদেশে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরারা।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাংচুর চালান শিক্ষার্থীরা এবং সেখানে রুমে থাকা বিছানাপত্র বাহির ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান।
হল প্রহরীদের সাথে কথা বলে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলে যেসব রুমগুলোতে ভাংচুর চালান শিক্ষার্থীরা এর আগে গতকাল সেসব রুমগুলোতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের রুমে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ছাত্রলীগের এ রুমগুলোতে ভাংচুর চালান ও তাদের জিনিসপত্রে বাহিরে ফেলে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।
এর আগে, শিক্ষার্থীদের হল ত্যাগ না করতে বিশ্ববিদ্যালয় এলাকা জুরে মাইকিং করেন শিক্ষার্থীরা। এসময় তারা সকল শিক্ষার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য আহবান জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করছে। আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। রাষ্ট্র্রীয় সম্পদে যেন ক্ষয়ক্ষতি না করে। আমরা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।


আরো খবর