• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরে প্রবাসীর সন্তানের দায়িত্ব নিচ্ছে না কেউ

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রাজশাহী দুর্গাপুরে নিহত লিবিয়া প্রবাসী লালটুর দুই সন্তানের দায়িত্ব নিচ্ছেনা তার পরিবার। ঘরের তালা দিয়ে মাও দুই সন্তানকে বের করে দিয়েছে পাষণ্ড দাদা। দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী অসহায় শারমিন বেগম।

Advertisements

দুর্গাপুর থানায় ভুক্তভোগীর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬জুন উপজেলা মাড়িয়া ইউপির পালী এলাকার মকবুলের ছেলের লিবিয়া প্রবাসী লালটুর অপারেশন হলে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। লাশ ফেরত দেয়ার জন্য লিবিয়া থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও পাষণ্ড পিতা মকবুল সম্পূর্ণ অসহযোগিতায় লাশ ফেরত আনা সম্ভব হয়নি।

বিদেশেই শেষকৃত্য সম্পূর্ণ হয় রেমিটেন্স যোদ্ধার। শোক সন্তুষ্ট পরিবারকে সহযোগিতার বিপরীতে তার পিতা-মাতা ও পরিবারের অন্য সদস্যরা ঘরে তালা লাগিয়ে মারধর করে লালটুর স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের করে দেয়। গৃহপালিত পশু, সোনার গহনা, ঘরের আসবাবপত্র অন্যের কাছে বিক্রি করে দেয়।

লালটুর নামে থাকা বাড়ি ভিতর কাগজপত্র তাদের হস্তগত করে। রেখে যাও দুই সন্তানের ভরণ পোষণ করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। ঘটনার প্রতিকার চেয়ে শারমিন তার শশুর মকবুল ও শাশুড়ী আঁতুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী জানাই, এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও লালটুর পরিবার কোন কিছু ফেরত দেয়নি। এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার্স ইনচার্জ অসীম খাইরুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো খবর