• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক ড. জাহাঙ্গীর

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

 নিজস্ব প্রতিবেদক

Advertisements

দীর্ঘ এক বছর অপেক্ষার পর রুয়েট পেলো নতুন উপাচার্য। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগমের সাক্ষরিত এক পরিপত্রে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে রুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, পুরকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

রুয়েটের সবশেষ উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ’র মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর পর থেকেই অভিভাবক শুন্য হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। স্থবির হয়ে পড়ে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম। উপাচার্য নিয়োগের দাবিতে এখানকার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা বিভিন্ন কর্মসূচিও পালন করেন।


আরো খবর