• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এক কৃষি উদ্যোগ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এরই অংশ হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব মিলনায়তনে স্থানীয় কৃষি উদ্যোক্তাদের জন্য এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার ৫টি উপজেলার মোট ১৬০ জন কৃষি উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া ও বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য-বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

পাশাপাশি, আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা এবং জেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসিবি পিএলসি’র রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান আবুল হাসনাত।

সারাদেশের বিভিন্ন জেলায় কৃষি উদ্যোক্তাদের জন্য এরকম প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউসিবি পিএলসি। সময়পযোগী জ্ঞান অর্জন ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে সাহায্য করার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য।

এ বিষয়ে ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, “‘ভরসার নতুন জানালা’ উদ্যোগের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে ইউসিবি পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সাহায্য করার মাধ্যমে আমরা তাদের সক্ষম করে তুলতে চাই। পাশাপাশি, টেকসই কৃষিকে এগিয়ে নেয়ার মাধ্যমে জাতির জন্য সমৃদ্ধ আগামী নিশ্চিত করতে আমরা আগ্রহী।”


আরো খবর