• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কোটা আন্দোলন : রাবির প্রধান ফটক ভেঙে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ শিক্ষার্থীদের

রাবি প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক ভেঙে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুট আড়াই টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের হাত থেকে প্রতিরোধের জন্য সকলেই লাঠিসোঁটা হাতে বের হোন।
পরে ঢাকা-রাজশাহী মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় ছাত্রলীগকে কঠোর হুঁশিয়ারি দেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক বিক্ষোভ সমাবেশ  হলে ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে হলে যান তারা। সেখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন তারা। এর আগে, ছাত্রীদের হলের সামনে গিয়ে নারী ছাত্রীদের নিয়ে হল থেকে বের করে নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরদ। এসময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন।
এদিকে, বিক্ষোভ সমাবেশ চলাকালে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে কোনো অবস্থান দেখা যায়নি। তবে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার আগে পুরো ক্যাম্পাসে শোডাউন দিতে দেখা যায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। হলে হলে তালা মেরে আন্দোলনে যোগদান করতে বাঁধা দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের।
এর আগে, গতকাল রাত ১টায় ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে মধ্যরাতে স্লোগান দিতে শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন এবং বিভিন্ন রুমে তল্লাশি চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।


আরো খবর