• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

রাজশাহী নগরীর মাস্টারপাড়া এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- জামিল হোসেন (৩০) ও রাসেল আলী (২৬)। জামিল রাজশাহী নগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে ও রাসেল একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার (১৫ জুলাই)  রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল  মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার মাস্টারপাড়া  এলাকায় দুই জন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামিল ও রাসেলকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর