• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবির প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের

রাবি প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসন কর্তৃক ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত মশাল মিছিলে এমন হুঁশিয়ারি দেন তারা।
এসময় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ছাত্রলীগ সারাদেশে ত্রাশের রাজত্ব কায়েম করছে। সাধারণ শিক্ষার্থীসহ আমার বোনেদের উপরও হামলা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি না দেয় তাহলে আমরা প্রশাসনিক ভবনে তালা দেব।
রাবি শিক্ষার্থী রুদ্র বলেন, আমরা কার কাছে বিচার দেব? কোনো জায়গা নেই আমাদের। তাই শিক্ষার্থী সমাজকেই জেগে উঠতে হবে। আজ ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর  ন্যাক্কারজনক হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমরা জানি আগামীতে কি করতে চায় তারা। সুতরাং আমরা সচেতন থাকব এবং তাদের এ হামলার সমুচিত জবাব দেব।
এসময় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো খবর