• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বহিরাগতদের বের করতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন: প্রক্টর

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেছেন, ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

Advertisements

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করা শিক্ষার্থীদের হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ উঠেছে এবং কত জন শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়েছেন সেই হিসাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আছে কিনা জানতে চাইলে প্রক্টর মাকসুদুর রহমান বলেন, কতজন শিক্ষার্থী আহত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীকে সুচিকিৎসা নিশ্চিতের জন্য সব ধরনের ব্যবস্থা নিতে মেডিকেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং টিএসসিতে অবস্থান করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের মাঝে যাতে কোনো সংঘর্ষ না হয়, সে জন্য দোয়েল চত্বরে পুলিশ অবস্থান করবে।


আরো খবর