• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যনির্বাহী কমিটি। দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থায় রাজশাহীতে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের সদস্য হতে পারবেন।

Advertisements

এ জন্য আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে আগামী রোববার (২১ জুলাই) পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে আরইউজে কার্যালয় থেকে ২০০ (দুইশত) টাকার বিনিময়ে আবেদনপত্র- ‘ডি ফরম’ সংগ্রহ করতে হবে। আরইউজে কার্যালয়ে ২২ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

পূর্বে আবেদন করেছিলেন, কিন্তু সদস্য হতে পারেননি- এমন গণমাধ্যমকর্মীরাও নতুন করে আবেদন করতে পারবেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী গণমাধ্যমকর্মীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো।


আরো খবর