• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ মাদক মামলায় কাজল (৩৮) ও মরিয়ম (৩০) নামে দু’জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর ও মরিয়মকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দেন আদালত।

Advertisements

রবিবার (১৪জুলাই) বিকালে সিনিয়র দায়রা জজ মোহা: আদাীব আলী দন্ডিতদের উপস্থিতিতে রায় দেন। কাজল জেলা শহরের দারিয়াপুর গ্রামের তৈয়মুরের ছেলে ও মরিয়ম গোদাগাড়ীর মহিষালবাড়ির ইউনুস আলীর স্ত্রী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০২০ সালের ৮ সেপ্টেম্বর কাজলের বাড়িতে র‌্যাবের অভিযানে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয় কাজল ও মরিয়ম। এ ব্যাপাওে পরদিন সদর থানায় মামলা করেন র‌্যাবে ও উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিধর্শক আলমগির কবির অভিযোগপত্র জমা দেন।


আরো খবর