• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে যৌথ উদ্যোগে মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

Advertisements

রবিবার সকালে এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘বঙ্গবন্ধু মঞ্চ’ এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুৃক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিজিবিএম, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, শিক্ষার্থী, ডিএনসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো খবর