রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুলকে মোহনপুর উপজেলা অধ্যক্ষ পরিষদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১৪ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চেযারম্যানের কক্ষে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় অধ্যক্ষ পরিষদ উপজেলা কমিটির সভাপতি ধোপাঘাটা ডিগ্রি কলেজে অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক মহব্বতপুর খাঁনপুর ডিগ্রী কলেজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, মহব্বতপুর আলিম মাদ্রাসার অধ্যাপক মকছেদ আলী,বসন্তকেদার মহাবিদ্যালয় অধ্যক্ষ আ: রশিদ, কালিগঞ্জ কলেজ সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান (তপন) আত্রাই অগ্রহনী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আরসুজামান মালেক,মোহনপুর গালর্স ডিগ্রী কলেজ আব্দুল মালেক মন্ডল, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ (ভার্রপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মান্নান।
এ সময় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার সুদক্ষ নেতৃত্বে মোহনপুর উপজেলা পরিষদ মডেল উপজেলা গড়ে তোলা অবকাঠামোর আরো উন্নয়ন কামনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দ।