• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

 

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী এলাকা থেকে কিশোরী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisements

রোববার সন্ধ্যায় নগরীর বেলপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম রকি (২৮)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের মো: জাকারিয়ার ছেলে।

নগর পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দোমাদী গ্রামের ভুক্তভোগী কিশোরী আসামি রকিবের প্রতিবেশী। গত তিন সপ্তাহ যাবত আসামি ওই কিশোরীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় রকি মোবাইল ফোনের মাধ্যমে কৌশলে ভুক্তভোগী কিশোরীকে ডেকে নিয়ে আসে। এরপর সন্ধ্যা ৭ টায় বেলপুকুর থানার দোমাদী এলাকার একটি পাটের ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবার এমন অভিযোগ করেন।

মামলার সূত্র ধরে বেলপুকুর থানা পুলিশের একটি দল গতকাল রোববার সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি রকিকে বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর