• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিএনপির কমেটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে অমান্য করে রাজশাহী মহানগর বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকেলে নগরীর মতিহার থানা বিএনপির ২৯ কার্য়ালয়ে এ সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা।

Advertisements

২৯ নং ওয়ার্ড ছাড়াও সংবাদ সম্মেলনে ২৮ ও ৩০ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ কমিটি দেয়া হয়েছে। এ কমিটি বিএনপিকে সংগঠিত না করে ধ্বংসের দিকে নিয়ে যাবে এমন দাবি করছেন নেতাকর্মীরা।

লিখিত বক্তব্যে ২৯ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি মাহাম্মদ উকি বলেন, আমি গত ১৫ বছর যাবত ২৯নং ওয়ার্ডে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে রাজশাহী মহানগর বিএনপি যে কমিটি ঘোষণা করেছে সেখানে আমাকেসহ সিনিয়র নেতাকর্মীদের অসম্মান করা হয়েছে। আমি এই কমিটি দ্রুত বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণার অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর বিএনপির কাছে।

নগরীর ৩০নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতিকে আব্দুল মালেক কমিটিতে না রেখে তাকে অপমান করা হয়েছে। নগরীর ২৮ নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতিকে সোহেল রানাকে বর্তমান কমিটিতে না রাখায় জন্য নিন্দা জানানো হয়। এছাড়াও ২৯নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি এবিএম পিন্টুকে বর্তমান কমেটিতে সদস্য পদে রাখায় নিন্দা জানানো হয়। এছাড়াও সদ্য ঘোষিত কমিটি বিলুপ্তের আহ্বান জানান নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ২৯ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সহ সভাপতি গাজলু, রাজশাহী মহানগর তাঁতীদলের দপ্তর সম্পাদক ইলিয়াস আহমে, মতিহার থানা মৎস্যজীবী দলের আব্দুস সালাম, ২৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আয়নাল, মতিহার থানা মৎস্যজীবী দলের সভাপতি ভুট্টু, ২৮ নং ওয়ার্ড যুবদল নেতা মাসুদ রানা, মতিহার থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শরীফ।


আরো খবর