• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী নগর পুলিশের কর্মসূচি ‘নো হেলমেট, নো ফুয়েল’

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে “নো হেলমেট নো ফুয়েল’’ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এ কর্মসূচির অংশ হিসাবে বুধবার থেকে আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হয়েছে।

পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। রাজশাহী মহানগরীর সব ফুয়েল পাম্প মালিক আরএমপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন । আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেতনতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি পুলিশ কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন।

“নো হেলমেট, নো ফুয়েল’’ কর্মসূচি’র পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে বুধবার পর্যন্ত ৩৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।


আরো খবর