• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে দোকানির মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বগুড়ার আদমদীঘির পল্লীতে দোকান ঘরে ঢুকে জানালা খুলে দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন বাবলু (৫৫) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম  ইউপির বশিকোড়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি বশিকোড়া হাটখোলা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।জানা যায়, আদমদীঘির বশিকোড়া হাটখোলা পাড়ার  রুহুল আমিন তার শশুড় বাড়ির মন্ডলপাড়ায় পাশে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। গতকাল শনিবার সকাল ৬টায় তিনি দোকান ঘরের ভিতর ঢুকে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে  আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবার জানায়, ওই দোকান ঘরে বিদ্যুতের তার ক্রটিপুর্ন থাকায় লিকেজ হয়ে জানালায় বিদ্যুতায়িত ছিল। রুহুল আমিন বুঝতে না পেরে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরো খবর