• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট খেয়ে বিদেশ ফেরত ব্যক্তির আত্মহত্যা

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বগুড়ার আদমদীঘিতে রুহুল আমিন আকন্দ ওরফে মিঠু (৩৬) নামের এক বিদেশ ফেরত ব্যক্তি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মহির আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, রুহুল  আমিন মিঠু  দুই  বছর পূর্বে  বিভিন্ন মানুষের নিকট ধার দেনা করে বিদেশ যান। সেখানে ভাল কাজ না পেয়ে দেড় মাস পূর্বে বাড়ি ফিরে আসেন।
এদিকে ঋণগ্রস্থ্য রুহুল আমিন দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে। এতে অভিমান করে গত শুক্রবার সন্ধ্যায় বিদেশ ফেরত রুহুল আমিন মিঠু বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়।
তাকে স্বজনরা উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৮টায় মারা যায়। পরেরদিন শনিবার লাশের ময়না তদন্ত শেষে  পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আরো খবর