রাজশাহীর তানোর উপজেলার কামার গাঁ ইউপির পারিশো গ্রামে দিনে দুপুরে অটোরিকশা চুরি করতে এসে স্থানীয়দের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পাঠিয়েছে চোর। জনতার তোপের মুখে চোররা ডিসকভার ১২৫সিসি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
গত শুক্রবার (১২জুলাই) দুপুরে ক্যারোর মিলের কাছে এ ঘটনা ঘটে।
অটোরিকশার মালিক উজ্জ্বল বলেন, শুক্রবার দুপুরে বাড়িতে এসে গাড়ি রেখে গোসল করে খাবার খেতে বসেন তিনি। এমন সময় মোটরসাইকেলের শব্দ পেয়ে বাইরে এসে দেখি অটোরিকশার কাছে দুইজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে।
বিষয়টি আমার সন্দেহ হয়। এ সময় স্থানীয়দের টের পেলে চোরেরা ব্যবহৃত ডিসকভার ১২৫সিসি মোটারসাইকেল ফেলে পালিয়ে যায়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম জানান, এ বিষয়ে কোন মামলা হয়নি। ঘটনা স্থল থেকে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।