• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দামকুড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাজশাহীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রাম থেকে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর দামকুড়া থানা পুলিশ গতকাল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো তরিকুল ইসলাম চুন্নু ও সোহেল রানা।

Advertisements

তরিকুল ইসলাম রাজশাহী নগরীর দামকুড়া থানার ভিমের ডাইং গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে এবং সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামের মজিদের ছেলে।

নগর পুলিশ সূত্রে জানা যায়, আসামি তরিকুলের বিরুদ্ধে রাজশাহীর আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ১ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাজারি ছিল। গতকাল শনিবার ভোর রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তরিকুল দামকুাড়া থানার ভিমের ডাইং এলাকায় তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অপরদিকে দামকুড়া থানার অপর একটি টিম রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি সোহেল রানা ভাবকি মধুপুর গ্রামে তার বাড়িতে অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ওই দল অভিযান চালিয়ে সোহেল রানাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। দুজনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর