• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল।
নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

Advertisements

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেলে নিয়ে নিয়ামতপুরে ফিরছিলেন। মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের খাঁড়ইল মোড়ে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল,ট্রাক আটকসহ মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।


আরো খবর