• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি ছাত্রলীগ : এক বছরের হল কমিটি আড়াই বছর পর বিলুপ্ত ঘোষণা

রাবি প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সম্মেলনের মধ্য দিয়ে গত ২০২২ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়েদী এ কমিটি আড়াই বছর অতিবাহিত হওয়ার পর আজ হল কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগ।

Advertisements

শুক্রবার (১২ জুলাই) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ১১টি আবাসিক হল, অনুষদ ও বিভাগের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

হল সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, “আমি ও আমার সভাপতি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছাড়া আমরা কিছু করতে পারি না। ১৭টি আবাসিক হলের অধিকাংশ নেতাই পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। হল শাখা  ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য  পরিবেশ ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে কথা বলে অতিদ্রুতই হল সম্মেলনের ব্যবস্থা করবো।”

হল কমিটি বিলুপ্ত প্রসঙ্গে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হঠাৎ করেই নয়; হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।


আরো খবর