• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁপাইনবাবগঞ্জে এমপি ওদুদকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ‘উন্নয়নে বাধা দেয়ার’ চেষ্টা করা হলে সংসদ সদস্য আব্দুল ওদুদকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেয়া হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের কাঁঠালবাগিচার একটি একটি অনুষ্ঠান থেকে এই হুশিয়ারি দেন পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

Advertisements

স্থানীয় সরকারের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা। এতে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতনসহ অন্যরা। বক্তাদের সবাই আব্দুল ওদুদের কর্মকাণ্ডের সমালোচনা ও হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তৃতা করেন।

আব্দুল ওদুদ চাঁপাইবনাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান বলেন, পৌর এলাকার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে একের পর এক ডিও লেটার দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য। এমন কর্মকান্ড থেকে সরে না আসলে এই শহরে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আপনি পালানোর পথ পাবেন না।

এর আগে একই অনুষ্ঠাতে অন্যান্য বক্তারাও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়নে ১২৫ কোটি টাকার প্রকল্প ঠেকাতে ৭ টি ডিও লেটার দেয়ার অভিযোগ তোলেন আব্দুল ওদুদের বিরুদ্ধে এবং উন্নয়নে বাধা দেয়ার চেষ্টা করা হলে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন।


আরো খবর