• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে রক্ষাগোলা নৃ-গোষ্ঠী মেলার বর্ণিল সমাপন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে আ.লীগ নেতারা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

পেনশন স্কিম নিয়ে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের নেতারা।

Advertisements

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সূত্র জানায়, শনিবার সকাল ১১টার পরে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা উপস্থিত আছেন ৷

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শিক্ষক নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামূল হক ভূইয়া, সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম। ঢাবি শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আ জ ম শফিউল আল ভূইয়া, অধ্যাপক আব্দুর রহিম, বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান।


আরো খবর