• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে নেমে দুই ছেলেসহ বাবার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে চকরিয়ার বিএমচর ইউনিয়নে তাদের নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন চকরিয়ার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৭০) এবং তার দুই ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন বাবা ও দুই ছেলে। কিছুক্ষণ পর অসুস্থবোধ করলে তারা উঠে আসেন। পরে অবস্থা গুরুতর হলে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইয়ের মৃত্যু হয়। আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।


আরো খবর